সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সাতক্ষীরা দুই পক্ষের ‘গোলাগুলিতে’ নিহত ১

সাতক্ষীরা দুই পক্ষের ‘গোলাগুলিতে’ নিহত ১

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকায় সন্ত্রাসী দুই পক্ষের ‘গোলাগুলিতে’ ওয়াহেদ আলী গাজী নামে একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার ভোর ৩টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের পাশে দাউদ আলীর আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত ওয়াহেদ আলী গাজী ধুলিহর তমালতলা গ্রামের মৃত নবাত আলী গাজীর ছেলে।

ওয়াহেদ আলী গাজীর প্রতিবেশী বাবু জানান, ভাড়ায় মোটরসাইকেল চালাতেন ওয়াহেদ। মাছের ব্যবসাও করতেন। থানায় তার নামে মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, ভোরে চৌকিদারের মারফত সংবাদ পাই সেখানে গোলাগুলি হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওয়াহেদ আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে ওয়াহেদ আলী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিন জোড়া স্যান্ডেল, দুই রাউন্ড গুলি ও একটি শুটারগান উদ্ধার করা হয়েছে। তার নামে থানায় হত্যা, নাশকতাসহ ছয়টি মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯