মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনা ভাইরাসে: আইসিসি বিশ্বকাপ বাছাইও স্থগিত করল

করোনা ভাইরাসে: আইসিসি বিশ্বকাপ বাছাইও স্থগিত করল

অনলাইন ডেস্ক :: করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে জনজীবন। ক্রীড়া বিশ্বেও এর ব্যাপক প্রভাব পড়েছে।

এরইমধ্যে স্থগিত হয়ে গেছে অসংখ্য ক্রীড়া আসর। এবার সেই তালিকায় যোগ হলো ক্রিকেট বিশ্বকাপ বাছাইও।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আগামী ৩০ জুনের আগে মধ্যে বাছাইপর্বের যেসব খেলা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে।

নতুন সময় ও তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। এই নিয়ে আইসিসি’র সিদ্ধান্তে ৮টি টুর্নামেন্ট স্থগিত করা হলো। এছাড়া অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে চলা ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ট্রফি ট্যুর’ও পিছিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯১৫ জন আর মারা গেছেন ২১ হাজার ৫৭৭ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯