রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল হাসপাতালে ২ জন করোনা আক্রান্ত সন্দেহে

বরিশাল হাসপাতালে ২ জন করোনা আক্রান্ত সন্দেহে

নিউজ ডেস্ক :: সারাবিশ্বজুড়েই এখন করোনা আতঙ্ক। কারো সামান্য জ্বর, সর্দি হলেই তার ভেতরে করোনা আতঙ্ক বিরাজ করে।

এদিকে বরিশালে দুই জনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে। এ নিয়ে করোনা আক্রান্ত সন্দেহে মোট চারজনকে এই ইউনিটে ভর্তি করা হয়।

গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ৮নং ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে আসলে তাকে করোনা ইউনিটে পাঠানো হয়।

তিনি ঢাকা থেকে বরিশালে এসেছেন। অন্য আরেকজন রাত ৯টায় বানারীপাড়া উপজেলোর তেতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭) জ্বর, গলাব্যাথা ও কাশির জন্য জরুরি বিভাগে আসলে তাকেও করোনা ইউনিটে ভর্তি করা হয়।

তাদের দু’জনকেই সন্দেহভাজন হিসেবে করোনা ইউনিটে রাখা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া প্রাণঘাতি এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ জন। বৈশ্বিক মহামারি ‍করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫১৫ জনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯