বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: নএদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদফতর জানায়, করোনাভাইরাসের বিস্তাররোধে বাংলাদেশ পুলিশের সব ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে।
সময়ে সময়ে সরকার যে নির্দেশনা দিচ্ছে, নিষ্ঠার সাথে তা প্রতিপালন করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।
ইতোমধ্যে সরকারের নির্দেশনামতে বিদেশফেরত প্রবাসী নাগরিকরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন কি-না তা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয়া হয়েছে এবং হচ্ছে। আশঙ্কার সাথে লক্ষ্য করা গেছে, উল্লিখিত সময়ের মধ্যে দেশে ফেরা বেশিরভাগ প্রবাসীই তাদের পাসপোর্টে উল্লিখিত ঠিকানায় অবস্থান করছেন না। তাদের অনেকেই সরকারের নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছেন যা বর্তমান পরিস্থিতিতে তাদের নিজেদের এবং সাধারণ জনগণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ১ মার্চ থেকে এ যাবত বিদেশফেরত সব সম্মানিত প্রবাসী নাগরিককে তাদের বর্তমান অবস্থান নিকটস্থ থানায় অতিসত্তর যোগাযোগ করে তাদের বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ করা হচ্ছে।
অন্যথায় তাদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮, বাংলাদেশ দণ্ডবিধি এবং প্রযোজ্য অন্যান্য আইনের উপযুক্ত ধারামতে ব্যবস্থা নেয়া হবে। এমনকি প্রয়োজনে তাদের পাসপোর্ট রহিত করারও উদ্যোগ নেয়া হবে।
উল্লেখ্য, প্রবাসী ব্যক্তিদের পক্ষে অন্য কেউ থানায় যোগাযোগ করে ওই প্রবাসী ব্যক্তি বা ব্যক্তিদের অবস্থান ও ঠিকানা জানাতে পারবেন।