মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আজ সাকিব আল হাসানের জন্মদিন

আজ সাকিব আল হাসানের জন্মদিন

অনলাইন ডেস্ক :: বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন আজ। ১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের ‘নবাব’ খ্যাত এই তারকা ক্রিকেটার।

আজ ৩৩ বছরে পা দিলেন বাংলাদেশি পোস্টারবয়। সাকিবের জন্মদিনে বাংলাদেশ জার্নালের পক্ষ থেকে শুভকামনা।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি-টুয়েন্টি ও পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাকিবের।

করোনা আতঙ্কে বিশ্বের অন্যান্য মানুষের মতই বর্তমান সময়টা খুব ভালো যাচ্ছে না সাকিবের। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে।

করোনা ভাইরাস আতঙ্কে সেখানেই নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। তাই ধারণা করা যাচ্ছে, একরকম বন্দি হয়েই এবারের জন্মদিন পালন করতে হবে সাকিব আল হাসানকে।

এখন পর্যন্ত ১৯৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সাকিব রান করেছেন ৫৫৭৭। আর ৫৫ টেস্টে রান করেছেন ৩৮০৭ এবং ৭২টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রান ১৪৭১। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০৮৫৫ রানের মালিক সাকিব, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ।

টেস্টে উইকেট সংখ্যা ২০৫, বাংলাদেশের সর্বোচ্চ। ওয়ানডে ক্রিকেটে উইকেট সংখ্যা ২৪৭। টি-টুয়েন্টি ক্রিকেটে উইকেট সংখ্যা ৮৫, যা বাংলাদেশের সর্বোচ্চ এবং বিশ্ব ক্রিকেটে তৃতীয়।

টেস্টে সাকিবের অর্ধশতক ২৪, শতক ৫ ও ক্যারিয়ার সেরা ২১৭ রানের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে অর্ধশতক ৪০ টি আর শতক ৭ টি। টি-টুয়েন্টি ক্রিকেটে অর্ধশতক ৮ টি, ক্যারিয়ার সেরা রান ৮৪।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯