শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অভিনেত্রী ভাবনার পরিবার সব ভাড়াটিয়ার বাড়িভাড়া মওকুফ করলেন

অভিনেত্রী ভাবনার পরিবার সব ভাড়াটিয়ার বাড়িভাড়া মওকুফ করলেন

বিনোদন :: করোনাভাইরাসের কারণে সব ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজধানীর জুরাইনের দারোগাবাড়ি ১ নম্বর সড়কের শেখ শিউলি হাবিব।

এবার একই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও তার পরিবার। করোনার কারণে অর্থনৈতিক মন্দা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে চলতি মাসে ভাড়াটিয়াদের থেকে বাড়ি ভাড়া নেবেন না ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব।

রাজধানীর হাজারীবাগ এলাকায় ৬ তলা ভবন রয়েছে ভাবনাদের। ভবনটিতে ছয়টি পরিবার ভাড়া থাকেন। এসব ভাড়াটিয়াদের থেকে মার্চ মাসের ভাড়া নেবেন বলে জানালেন ভাবনার বাবা ‘রাত্রীর যাত্রী’খ্যাত চলচ্চিত্র নির্মাতা হাবিব।

এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘সময়টা বেশ খারাপ। সারাবিশ্বের একই অবস্থা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকের তো আর্থিক সংকট দেখা দিয়েছে। তবে যতো সংকটই আসুক, তা মোকাবেলায় মানুষের জন্য তো মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ভাড়াটিয়াদের কাছে মার্চ মাসের ভাড়া নেব না।’ এদিকে একটি ট্রাভেল এজেন্সির মালিক শিউলি হাবিব তার ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করেছেন।

এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লেখেন, করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছেন না, তাই আমি এ দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার বাসার সব ভাড়াটিয়ার মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম। শিউলি হাবিব ও ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব দুজনেই আশাবাদী, তাদের দেখাদেখি দেশের সব বাড়িয়াওলার এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়াবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯