মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১০ দিন সরকারি অফিস বন্ধ

১০ দিন সরকারি অফিস বন্ধ

নিজস্ব প্রতিনিধি :: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার সরকারি সব অফিস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সরকারি অফিস। সোমবার বিকেল ৫টায় এই ঘোষণা দেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া সেনাবাহিনীর মাঠে নামার ঘোষণাও দিয়েছেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

তবে এই ছুটির মধ্যে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি রয়েছে। ৫ এপ্রিল থেকে সরকারি অফিসগুলো খোলা থাকবে।

করোনার বিস্তার রোধে মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর অন্যান্য ইউনিট।

আগামীকাল মঙ্গলবার থেকেই তারা মাঠ পর্যায়ে থাকবে।

এর আগে বিকেল ৪টায় নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) পরিচালক ড. মীরাজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ জন, মৃত্যুবরণ করেছেন ১ জন।

এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে দেশে প্রাণ গেল ৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ জনে।

ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। আইসোলেশনে আছেন ৫১ জন। ব্রিফিংয়ে করোনাভাইরাসে অন্যান্য দেশের অবস্থাও জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯