মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা খারিজ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা খারিজ

অনলাইন ডেস্ক :: সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রর আদালত।

সোমবার সোলেয়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো ও অপারেটর ব্লুমবেরি রিসোর্টস কর্পোরেশনের বরাত দিয়ে এ খবর জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

খবরে বলা হয়, ফিলিপাইন স্টক এক্সচেঞ্জের বিরুদ্ধে আনা বাংলালাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলাটি খারিজ করে দিয়েছে নিউইয়র্কের জেলা আদালত।

সোমবার এ সংক্রান্ত নথিপত্র জমা দিয়েছে ব্লুমবেরি রিসোর্টস কর্পোরেশন।

ব্লুমবেরি তাদের ঘোষণায় জানায়, বাদীপক্ষ সংশ্লিষ্ট আইনের অধীনে ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি আদালত আর মামলাটি শুনবেন না বলে জানিয়েছে।

২০১৬ সালে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮৬ কোটি ৯৪ লক্ষ টাকা) হাতিয়ে নেয় অজ্ঞাত হ্যাকাররা। সেই অর্থ উদ্ধারের আশায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জেলা আদালতে ২০১৯ সালের ৩১ জানুয়ারি ওই মামলা করে বাংলাদেশ ব্যাংক।

অর্থ চুরির সঙ্গে ফিলিপাইনের রিজাল কর্মাশিয়াল ব্যাংকিং করপোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান ও এর শীর্ষস্থানীয় কর্মকর্তারা জড়িত বলে মামলায় অভিযোগ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯