মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে করোনা ঝুঁকিতে সদর হাসপাতালের স্টাফরা!

বরিশালে করোনা ঝুঁকিতে সদর হাসপাতালের স্টাফরা!

আনোয়ার হোসেন :: বরিশাল সদর হাসপাতালের ডিউটিরত অবস্থায় জরুরি বিভাগসহ কোন ওর্য়াডে স্টাফদের মুখে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি।

গতকাল সদর হাসপাতালে বিভিন্ন ওর্য়াড ঘুরে কোন ভর্তি রোগীর দেখা মিলেনি। সকাল থেকে দুপুর পর্যন্ত জরুরি বিভাগে ৪-৫ জন সুন্নতে খাৎনা করানোর জন্য এসেছেন।

তবে অন্যান্য রোগীদের তারা না দেখেই সেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন। জরুরি বিভাগের স্টাফরা প্রতিনিধিকে জানান, আমাদের চাকুরি করা না যেনও করোনা ভাইরাসের মৃত্যুর সাথে লড়াই করা। হাসপাতালের অন্যান্য স্টাফরা বলেন, মাস্ক ও হ্যান্ড গ্লাভস ভাইরাস সংক্রমণের কোনো প্রটেকশন সরঞ্জাম হাসপাতাল কতৃপক্ষ আমাদের দেয়নি বলে তারা জানান। তারা আরো বলেন, হাসপাতাল কতৃপক্ষ আমাদের নিরাপত্তার ব্যপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাই রোগী আসার সাথে সাথে আমরা সেবাচিম মেডিকেলে পাঠিয়ে দেই।

যে কোনো রোগী আসলেই করোনা সন্দেহে না দেখেই ফেরত পাঠিয়ে দিয়ে থাকি। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসাক বলেন, করোনা ঝুঁকি এড়াতে নার্স বা স্টাফদের নিরাপত্তার জন্য সিভিল র্সাজেনের পক্ষ থেকে কোনো সরঞ্জাম দেয়া হয়নি। এমনকি মুখের মাস্ক পর্যন্ত আমাদের টাকা দিয়ে ক্রয় করে ব্যবহার করি। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি।

এখন পর্যন্ত সরকার থেকে মাস্ক হ্যান্ড গ্লাভস ও স্যানিটাইজার কোনো কিছুই দেয়নি। ভাইরাস সংক্রমণে যেসব পোশাক ও সরঞ্জাম দেয়া প্রয়োজন তা না দিয়ে আমাদের করোনা রোগীর চিকিৎসা দিতে বলা হয়েছে। আমাদের যদি প্রয়োজনীয় ব্যবস্থা না করে তা হলে ভাইরাস থেকে আমরা নিরাপদ নয়। হাসপাতালের স্টাফরা বলেন, সিভিল র্সাজেন আমাদের জন্য কোনো ব্যাবস্থা করে না বলেই আমরা আতঙ্কে আছি। আমাদের কোনোা নিরাপত্তা নেই।

তারা বলছেন, আমাদের অতি জরুরি গ্লাভাস, এন-৯৫ মাস্ক, ক্যাপ ও গাউন প্রয়োজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯