বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: করোনাভাইরাস থেকে মুক্তি পেতে লোক সমাগমের মাধ্যমে খিচুড়ি খাওয়ার আয়োজন করায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায় করোনাভাইস থেকে মুক্তির আশায় শিবপুর গ্রামের বকুল তলা মোড়ের মহল্লাবাসির পক্ষে কয়েকজন লোক সমাগম করে খিচুড়ি খাওয়ার আয়োজন করে। সরকারী আইনকে উপেক্ষা করে লোক সমাগমের মাধ্যমে খিচুড়ি খাওয়ার আয়োজন করা মারাত্বক অপরাধ।
যা জনসাধারণের জন্য ঝুকিপূর্ণ। আয়োজনকারীদের কয়েকজন তাদের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়।