মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি :: মুলাদীতে অগ্নিকান্ডে হতদরিদ্র পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গত শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলমারীগ্রামের রেকাত আলী খানের বসতঘরটি পুড়ে যায়। রেকাত আলী জানান শনিবাররাত পৌনে ৮টার দিকে বিদ্যুৎ আসার পর পরই একটি কক্ষের মধ্যে আগুন লেগে যায়।মূহুর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পরে। আশে পাশে কোনো পুকুর-ডোবানা থাকায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিকশর্টসার্কিট থেকে একটি কক্ষের মধ্যে আগুনের সূত্রপাত হয়েছে। বসতঘরটিপুড়ে যাওয়ায় রেকাত আলী খানের ৩/৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে তিনিপরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিতে অবস্থান করছেন।