মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি :: মুলাদীতে করোনা ভাইরাস রোধে ভিডিও কনফারেন্সে সভা করেছেন বরিশালবিভাগীয় কমিশনার।
গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসেরতত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হিজলা, মুলাদী ওমেহেন্দিগঞ্জ উপজেলার সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম-মুয়াজ্জিন ও স্থানীয়গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এসময় বিভাগীয়কমিশনার সকলকে করোনা ভাইরাস রোধে সচেতন থাকার আহ্বান জানান এবংবিদেশ থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে কঠোরনির্দেশনা দেন।