বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মুজিবের জন্মশতবর্ষ পালন

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মুজিবের জন্মশতবর্ষ পালন

নিজস্ব প্রতিবেদক :: ব্যতিক্রমী আয়োজনে জাতির জনক শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালন করল ‘নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল। শহরের বঙ্গবন্ধু উদ্যানস্থ জাতির পিতার প্রতিকৃতির সামনে সুবিধাবঞ্চিত অন্তত ১০ শিশুকে নিয়ে কেকটি কাটেন সংগঠনের সভাপতি হাসিবুল ইসলামসহ নেতৃবৃন্দ। যা মুজিবর্ষে উদাহরণ হয়ে থাকলো।

বরিশালের আলোচিত এই সাংবাদিক সংগঠনটি এর আগেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভুমিকা রাখে। কিন্তু এবার ব্যতিক্রম এখানে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠান অর্থাৎ মহামানব শেখ মুজিবর রহমানের জন্মদিনেও নেতৃবৃন্দ সেই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে রেখেছেন। এই আয়োজন মঙ্গলবার সন্ধ্যারাতের।

সংগঠনটির সভাপতি হাসিবুল ইসলাম বলেন- বিশেষ একটি দিনে বরিশাল প্রেক্ষাপটে সাংবাদিকদের সংগঠনগুলো নানান আয়োজনে কর্মসূচি পালন করলেও সুবিধাবঞ্চিতদের শিশুদের কাছে রাখার উদাহরণ নেই। অথচ এই দিনটি শুধু শেখ মুজিবের জন্মদিনই নয়, জাতীয় শিশু দিবসও বটে। তাই নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল তাদের ব্যতিক্রমী আয়োজন পালন করল সুবিধবাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কেটে।

কেক কাটার সময় উপস্থিত ছিলেন- বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানুন অর রশিদ, সংগঠনের সহ-সভাপতি আমিনুল শাহীন, কোষাধ্যক্ষ আল আমিন গাজী, কার্যনিবাহী সদস্য মো. আসাদুজ্জামান, রিয়াজ পাটোয়ারী, সৈয়দ বাবু, শহিদুল্লাহ সুমন, সাইফুল ইসলাম, মাহাদী হাসান ও প্রিন্স তালুকদারসহ নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯