রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় “মুজিববর্ষ” উপলক্ষে বঙ্গবন্ধুর “ভাস্কর্য” উদ্বোধন

বানারীপাড়ায় “মুজিববর্ষ” উপলক্ষে বঙ্গবন্ধুর “ভাস্কর্য” উদ্বোধন

মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে তাঁর দৃষ্টিনন্দন ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।

১৭ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও ১০০ টি পায়রা ওড়ানোর মধ্য দিয়ে এ ভাস্কর্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মো. শাহে আলম।

একই সময় তিনি উপজেলার সীমান্তবর্তী দু’প্রান্তের শিমুলতলা ও কাজলাহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দু’টি ভাস্কর্য উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-০২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ্ সাদীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ওয়াহেদুজ্জামান দুলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, সমাজসেবী আলহাজ্ব তোফাজ্জেল হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সহকারী অধ্যাপক জাকির হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন, বর্তমান সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।

উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম এবং বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের উদ্যোগে পৌর শহরের প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে উপজেলা পরিষদের অর্থায়নে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ভাস্কর্য এবং সীমান্তবর্তী দু’প্রান্তে শিমুলতলা ও কাজলাহারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর দুটি ভাস্কর্য নির্মাণ করা হয়। ডাকবাংলোর মোড়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের চারপাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত বর্ণাঢ্য জীবনী ও তাঁর ৭ মার্চের ঐতিহাসিক কালজয়ী ভাষণ লিপিবদ্ধ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯