মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনা-আক্রান্ত দেশে আরো ২ জন

করোনা-আক্রান্ত দেশে আরো ২ জন

অনলাইন রিপোর্ট :: দেশে নতুন করে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে এ দুজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ জনে।

আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এখন আইসোলেশনে রয়েছেন ১৬ জন। এছাড়াও প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছেন ১৪৩ জন।

নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত দুজনের মধ্যে একজন কোয়ারান্টাইনে ছিলেন, আর অন্যজন একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘আক্রান্তদের একজন বিদেশ থেকে আসা ব্যক্তির সংস্পর্শে ছিলেন।’ তিনি বিদেশ থাকা আসা ব্যক্তিদের সংস্পর্ষ এড়িয়ে চলার জন্য আবারো সতর্ক করেন।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫ জনে। বিশ্বের শতাধিক দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৬৫৩। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১১৩ জন। ভাইরাসের উৎপত্তিস্থল চীনে এর প্রকোপ কমলেও সংক্রমণ বাড়ছে ইউরোপের দেশগুলোতে।

বৈশ্বিক মহামারিতে রূপ নেয়া নভেল করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। পরে আরো দুজন করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

গতকাল আরো দুজন আক্রান্ত পাওয়া গেলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় আটজনে। এদের মধ্যে প্রথম শনাক্ত তিনজন সুস্থ হয়ে উঠেছেন, যাদের দুজন বাড়ি ফিরে গেছেন।

প্রাদুর্ভাব ঠেকাতে এরই মধ্যে স্কুল-কলেজসহ সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফ্লাইটও বন্ধ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯