মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন রিপোর্টর :: দেশে নতুন করে আরো তিন জন করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত তিন জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন আক্রান্ত হয়েছিলেন। তার সংস্পর্শে গিয়ে তার পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছেন।’