মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মধ‌্যরাতে সাংবাদিককে ভ্রাম‌্যমাণ আদালতের সাজা, জড়তিদের শাস্তি দাবি আসকের

মধ‌্যরাতে সাংবাদিককে ভ্রাম‌্যমাণ আদালতের সাজা, জড়তিদের শাস্তি দাবি আসকের

বার্তা পরিবেশক :: নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মধ‌্যরাতে ভ্রাম‌্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এই ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছে সংস্থাটি।

রবিবার (১৫ মার্চ) আসকের নির্বাহী পরিচালক শীপা হাফিজার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্ধারিত ‘মোবাইল কোর্ট আইন ২০০৯’-এর সুস্পষ্ট লঙ্ঘন।

একইসঙ্গে ক্ষমতার অপব্যবহারের নিকৃষ্ট উদাহরণও। আসক মনে করে, এ ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত।

আসকের মতে, সাংবাদিক আরিফুল ইসলামকে যে প্রক্রিয়ায় আটক করে সাজা দেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট আইনের বরখেলাপ, মানবাধিকার ও সাংবিধানিক অধিকারের চরম লঙ্ঘন।

এ ঘটনায় বাড়ি থেকে মধ্যরাতে তুলে এনে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অথচ ভ্রাম্যমাণ আদালত কেবল ঘটনাস্থলে তফসিলভুক্ত অপরাধের জন্য সাজা দিতে পারে। অন্যদিকে মাদকবিরোধী অভিযানে আটক করে সাজা দিলেও এই অভিযান জেলা প্রশাসন, না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পরিচালনা করেছে, তা সংশ্লিষ্টরা সুনির্দিষ্ট করতে পারছেন না। বরং পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসক বলছে, আইনের শাসন, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এমন ঘটনা নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯