মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত

ভারতে ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত

অনলাইন ডেস্ক :: ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৩ জন।

আজ শনিবার সকালে মহারাষ্ট্রের ২ জনের দেহে নোভেল করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। এদিকে, ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে ভারতে ২ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার কর্নাটকের কালবুর্গি জেলায় সৌদি ফেরত ৭৬ এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

এরপর গতকাল শুক্রবার রাতে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয় ৬৮ বছরের এক মহিলার। জ্বর ও সর্দি নিয়ে গত ৭ মার্চ রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিম দিল্লির জনকপুরীর বাসিন্দা ওই মহিলা। সম্প্রতি তাঁর ছেলে (৪৮) সুইজারল্যান্ড ও ইতালি ঘুরে দেশে ফিরেছিলেন। তাঁর কাছ থেকেই করোনায় আক্রান্ত হন ওই বৃদ্ধা।

এখনও পর্যন্ত ভারতে আক্রান্তদের মধ্যে ৬৬ জন ভারতীয় নাগরিক, ১৭ জন বিদেশি সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন বিমানবন্দরে এখনও পর্যন্ত ১১ লাখ ৭০ হাজার মানুষকে স্ক্রিনিং করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯