বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়া ফেরিঘাট থেকে ৬ বছরের শিশু জান্নাত নিখোঁজ

বানারীপাড়া ফেরিঘাট থেকে ৬ বছরের শিশু জান্নাত নিখোঁজ

মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়ায় ফেরিঘাট থেকে ৬ বছরের শিশু শিক্ষার্থী জান্নাত নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ফেরির ওপর ট্রলারের অপেক্ষায় থাকা মা-বাবার কাছ থেকে মুহূর্তেই সে হারিয়ে যায়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে প্রথমে বানারীপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এবং পরে বরিশালের ডুবুরী দল এসে শনিবার রাতভর এবং রবিবার সকালে ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যানদীতে তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পায়নি।

নিখোঁজ জান্নাত উদয়কাঠি গ্রামের অটোচালক জাহাঙ্গীর হোসেনের একমাত্র মেয়ে। জান্নাতকে বরিশালে ডাক্তার দেখিয়ে বানারীপাড়া হয়ে উদয়কাঠির নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে বানারীপাড়া ফেরিঘাটে মা-বাবা ও ভাইসহ চারজন অপেক্ষা করছিল। এর পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। জান্নাতকে হারিয়ে মা-বাবা পাগল প্রায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯