মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকা বাস থেকে তরুণীর লাশ উদ্ধার

ঢাকা বাস থেকে তরুণীর লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় দূরপাল্লার একটি বাস থেকে স্যুটকেসবন্দি এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সেবা গ্রিনলাইন নামে একটি পরিবহন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নবীনগরের সেবা গ্রিনলাইন পরিবহনের কাউন্টার মালিক মো. লিটন জানান, গাবতলী থেকে গোপালগঞ্জে যাত্রী পরিবহন করে তাদের বাস।

গত শুক্রবার দুপুর আড়াইটায় তাদের কাউন্টারের ১৯ যাত্রীসহ ৪০ যাত্রী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বাসটি।

তিনি জানান, আরিচা এলাকায় ফেরি পারাপারের পর নবীনগর থেকে ওঠা এইচ-১ সিটের এক যাত্রীকে আর খুঁজে পাওয়া যায়নি বলে তাদের জানান বাসটির স্টাফরা। পরে বাসটি গোপালগঞ্জের নাজিরপুর পৌঁছলে ওই যাত্রীর বাসের বক্সে রেখে যাওয়া একটি স্যুটকেস পাওয়া যায়।

লিটন আরও জানান, স্যুটকেসটির মালিক না পেয়ে একই বাসে আবার ঢাকার উদ্দেশে পাঠিয়ে দেয়া হয়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ও পিবিআইয়ের কর্মকর্তারা স্যুটকেস খুলে এক তরুণীর লাশ বের করেন।

আশুলিয়া থানার এসআই মাসুদ জানান, বাসটির বক্স খুলতেই ভেতর থেকে উটকো গন্ধ বের হতে থাকে। পরে স্যুটকেসটি খোলার পর ভেতর থেকে এক তরুণীর রক্তাক্ত অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ওই তরুণীর পরনে একটি হলুদ রঙের পায়জামা ও অন্তর্বাস ছিল।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) ফজলুল হক জানান, ওই তরুণীকে হত্যার পর তার লাশ স্যুটকেসে ভরে যাত্রীবেশে বাসে উঠেছিল ওই খুনি। পরে কৌশলে বাসের বক্সে রেখে নেমে গেছে।

তবে ওই তরুণীকে কখন কোথায় হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯