রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠি কুড়িগ্রামের সাংবাদিক রিগ্যানকে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত

ঝালকাঠি কুড়িগ্রামের সাংবাদিক রিগ্যানকে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি :: সম্প্রতি কুড়িগ্রাম জেলায় জেলা প্রশাসকের প্রতিহিংসার শিকার হয়ে শারীরিক নির্যাতন ও মোবাইল কোর্টে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে এক বছরের কারাদন্ড দেয়ার প্রতিবাদে ঝালকাঠিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি প্রেস ক্লাব, অনলাইন সংবাদপত্র “আলোকিত ঝালকাঠি” পরিবার ও কালের কন্ঠ শুভসংঘ যৌথ উদ্যোগে ১৫ মার্চ সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয় সংবাদকর্মীরা।

প্রসংঙ্গত কুড়িগ্রাম জেলা প্রশাসকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনের পরে ‘মিথ্যা নাটক’ সাজিয়ে সাজা দেওয়া হয়। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধন চলাকালে নির্যাতনের বিষয় ও এর প্রতিবাদে বক্তব্য দেন, ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, প্রবীন সাংবাদিক শ্যামল সরকার, প্রেস ক্লাব সহ- সভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহ-সাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সদস্য মেহেদী হাসান জসীম ও ঝালকাঠি মিডিয়া ফোরাম সভাপতি মনির হোসেন।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে অপসারণ এবং এ ঘটনার সঙ্গে জড়িত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দৃষ্টান্তমূলক শাস্ত্রির দাবি জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯