বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুৎ এর এক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ

আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুৎ এর এক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এক কর্মচারীর খামখেয়ালীপনায় অতিষ্ট গ্রাহকরা। পল্লী বিদ্যুতের ওই কর্মচারীর বিরুদ্ধে এক গ্রাহকের থানায় অভিযোগ দায়ের। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল লখারমাটিয়া গ্রামের মোতালেব ঘরামীসহ ১১টি পরিবার গত একবছর পূর্বে বিদ্যুৎ সংযোগ পায়। তখন একই বাড়ির সিরাজ মেলকার বিদ্যুৎ সংযোগ দিতে বাঁধা প্রদান করে।

তার বাঁধার কারনে তখন ওই ১১টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ পেতে অনেক ভোগান্তিতে পরতে হয়। তখন সিরাজ মেলকার বলেন আমার বিদ্যুৎ এর দরকার নেই এবং আমার জায়গার উপর দিয়ে কাউকে বিদ্যুৎ নিতেও দেবনা। পরে এলাকাবাসীর কারনে পল্লী বিদ্যুৎ সিরাজ মেলকারের বাঁধা উপেক্ষা করে বিকল্প লাইনের মাধ্যমে ১১টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়। দীর্ঘ একবছর পর সিরাজ মেলকার গোপনে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেন। তার গোপন আবেদনের পরিপেক্ষিতে পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান শাহীন হোসেন গত বুধবার তার ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এলাকাবাসীর তোপের মুখে পরে।

অবশেষে লাইনম্যান শাহিন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিতে না পেরে ক্ষিপ্ত হয়ে গ্রাহক হাসিনা বেগমের ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। ভুক্তভোগী গ্রাহকরা বিষয়টি লাইনম্যানকে বুঝিয়ে বলে অনুরোধ করেন যে, ঐ সংযোগটি যেন দেওয়া না হয়। প্রয়োজনে অফিসে গিয়ে আলোচনারও প্রস্তাব দেয় তারা। কিন্তু সিরাজ মেলকার ও লাইনম্যান শাহীন এতে ক্ষিপ্ত হয়। যে কোনমূল্যে সংযোগ দেওয়ার ঘোষণা দেয়।

এতে পরিস্থিতি উত্তপ্ত হয়। এসময় লাইনম্যান শাহীন গ্রাহক হাসিনা বেগমকে ধক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এক পর্যায়ে উল্টো গ্রাহক হাসিনা বেগম এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় লাইনম্যান শাহীন। বর্তমানে সেই পরিবারটি বিদ্যুৎ সংযোগ না পেয়ে অন্ধকারে রয়েছে। সুরাহা পেতে আগৈলঝাড়া পল্লীবিদ্যুৎ অফিসে গিয়েও কোন সমাধান হয়নি। এ ঘটনায় দায়িত্বরত পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম হযরত আলী বলেন, গ্রাহক হাসিনা বেগমকে অফিসে এসে মাফ চাইতে হবে। নয়তো তাকে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯