বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
লালমোহন (ভোলা) প্রতিনিধি :: ভোলার লালমোহনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনেপুড়ে ছাই হয়েছে ১০ ব্যবসা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার রাত ১২ টায় উপজেলার ধলিগৌরনগরইউনিয়নের জনতা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাঘটে। লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিটেরঘন্টাব্যাপী প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে। ফায়ারসার্ভিস কর্মীদের ধারণা এতে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতিহয়েছে। তবে ব্যবসায়ীদের দাবী অগ্নিকান্ডে প্রায়৩০ থেকে ৩৫ লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোহচ্ছে, মোস্তাফিজ, হারুন, রাজ্জাকের চায়ের দোকান,রফিক হাওলাদার, আরিফ, ভুট্টুর মুদি দোকান, আব্দুলমতিন, তৈয়বের ঔষধের দোকান, মহিউদ্দিনেরইলেক্ট্রনিক্সের দোকান ও নসুর গার্মেন্টসের দোকান।এদিকে শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শণে যানউপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানরুমি, ওসি মীর খায়রুল কবীর ও ধলিগৌরনগর ইউপিচেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু। এসময়উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানরুমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সরকারী বরাদ্দপ্রদানের আশ্বাস দেন।