রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি বানারীপাড়া :: বানারীপাড়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা পৌরসভার ৪নং ওয়ার্ড নিবাসী ডা. ইউনুস মিয়ার জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ জুমা স্থানীয় রব মৃধার মাঠে তার জানাজা সম্পন্ন হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার শত শত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য আলহাজ মনিরুল ইসলাম মনি, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, যুগ্ম সম্পাদক এ টি এম মোস্তফা সরদার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সহকারী অধ্যাপক জাকির হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ওয়াহেদুজ্জামান দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল আলম, বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল, রেজাউল ইসলাম বেল্লাল, প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরহুমের লাশ পৌর শহরের ৪নং ওয়ার্ডের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, ডা. ইউনুস মিয়া বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পিত্তে ইনফেকশনজনিত সমস্যার কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক(বাংলা) শাহনাজ বেগমের স্বামী।