মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুর পৌর সভার ৭নং ওয়ার্ডের মোঃ আঃ হাইহাওলাদার(৭০) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে ১২মার্চ বৃহষ্পতিবার মৃত্যুবরন করেন ইন্নাল্লি……রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে,২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

১৩ মার্চ সকাল সাড়ে ১০টায় ঐ এলাকায় সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মৃত বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেনউজিরপুর মডেল থানার এস.আই রুহুল আমিনসহ একদল চৌকস পুলিশ। উপজেলা নির্বাহীঅফিসার প্রনতি বিশ্বাস মৃত বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় আরোউপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামালহোসেন,সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,বীর মুক্তিযোদ্ধা আক্রামহোসেন সহ উপজেলার একাধিক মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,গন্যমান্যব্যাক্তিবর্গ। উপজেলার সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন শোকাহতপরিবারকে সমবেদনা জানান এবং মৃত ব্যাক্তির রুহের মাগফেরাত কামনা করেন।

 

এছাড়াও বীরমুক্তিযোদ্ধা আক্রাম হোসেন মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে কান্নায় ভেঙ্গেপড়েন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯