মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দিন মজুরকে পিটিয়ে গুরুতর আহত করেছে মাদকসেবী সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামেরজাহাঙ্গির হাওলাদারের ছেলে দিনমজুর জসিম হাওলাদার(৩০), ১২ মার্চ বৃহষ্পতিবার বিকেল ৪টায় তাদের ধান ক্ষেতে ব্লকের পানি নেয়ার সময় একই বাড়ীর আমির হোসেন হাওলাদারের ছেলেবখাটে রানা হাওলাদার(২০) ও মাসুদ হাওলাদার(২২) মিলে বাধা প্রদান করে এবং অশ্লিল ভাষায়গালিগালাজ করে এর প্রতিবাদ করায় জসিমকে গাবের লাঠি দিয়ে এলোপাথারী ভাবেপিটিয়ে গুরুতর আহত করেছে। আহতের ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল ছুটে এসে তাকেউদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আহত দিনমজুরের পিতা জাহাঙ্গিরহাওলাদার বাদী হয়ে রানা ও মাসুদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগদায়ের করেন। আহত জসিম জানান আমরা গরীব অসহায় হওয়ায় ঐ মাদকসেবী সন্ত্রাসীরাআমাকে ক্ষমতার দাপটে অন্যায় ভাবে হত্যার উদ্দেশ্য হামলা চালায়। এমনকী এ বিষয়ে অভিযোগদেয়ায় আমাদের পরিবারকে এলকাছাড়া ,বিভিন্ন ভয়ভীতি ও প্রানে মেরে ফেলার হুমকী দিচ্ছে।বখাটেদের হুমকীর কারনে আমারা আতঙ্কে রয়েছি।
আরো জানান বখাটে রানা হাওলাদার এলাকায়প্রতিনিয়ত মাদকের আসর বসায়। সে মাদক থেকে শুরু করে বিভিন্ন কূ-কর্মের সাথে জড়িতরয়েছে। তারা আইনকে তোয়াক্কা করেনা। অভিযুক্তরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভবহয়নি।
ওই মাদকসেবী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েপ্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন আহত’র পরিবার। উজিরপুর মডেলথানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে অপরাধীদের চিন্তিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।