বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুলাদীতে আইন-শৃঙ্খলা রক্ষায় ওপেন হাউস ডে

মুলাদীতে আইন-শৃঙ্খলা রক্ষায় ওপেন হাউস ডে

মুলাদী প্রতিনিধি :: মুলাদী উপজেলার উত্তরাঞ্চলে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ায় সফিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সফিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে
ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী।

এসময় উপস্থিত ছিলেন মুলাদী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম, মুলাদী থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক আব্দুর রহিম, সফিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি দুলাল সিকদার, বীরমুক্তিযোদ্ধা শাহ আলম আকন, ইউপি সদস্য এমদাদ হোসেন ফকির, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, সফিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের সভাপতি হিরন মুন্সীসহ ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সহকারী শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য দীর্ঘ দিন ধরে সফিপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে। প্রায় প্রতি রাতেই বোমা বিস্ফোরন, মাদক সেবীদের উৎপাত, ইভটিজিং বৃদ্ধিসহ নানান ঘটনা ঘটায় আইন-শৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন হয়ে পড়ে। ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী সফিপুর ইউনিয়নের আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে ওপেন হাউস ডের আয়োজন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯