রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
কাঠালিয়া প্রতিনিধি :: ঝালকাঠির কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধে
প্রতিপক্ষর হামলায় স্কুল ছাত্রীসহ এক পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত
করার অভিযোগ পাওয়াগেছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার
দক্ষিন কৈখালী গ্রামের মোঃ মানিক হাওলাদারের সাথে পাশ্বভর্তি
গ্রামের মোঃ শাহজাহান তালুকদারের সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ
চলে আসছে। সেই বিরোধের জেরধরে গতকাল মঙ্গলবার দুপুরে মোঃ
শাজাহান তালুকদার, পুত্র মোঃ নাসির তালুকদার ও মেয়ে সুমি বেগমসহ
তার পরিবারের লোকজন অসহায় ৭০ বছরের বৃদ্ধা মোঃ মানিক হাওলাদার,
মোসাঃ কলি বেগম ও ৯ম শ্রেনীর ছাত্রী স্বরনা আক্তারকে পিটিয়ে আত
করে। পরে স্থানীয়ারা আতদের মধ্যে ২জনকে আমুয়া হাসপাতালে ভর্তি
করেন। হামলার ঘটনায় মোসাঃ কলি বেগম বাদী হয়ে কাঠালিয়া থানায়
একটি লিখিত অভিযোগ দিয়েছেন।