মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের ১০ বছর কারাদন্ড

ঝালকাঠিতে ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের ১০ বছর কারাদন্ড

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ৬ বছর বয়সি শিশু ধর্ষন মামলায় অভিযুক্ত ধর্ষক ফয়সাল হোসেন রনি শিকদারকে ১০ বছরের কারাদন্ড সহ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুইমাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দিয়েছে ঝালকাঠির আদালত। ১০ মার্চ মঙ্গলবার বিকালে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় প্রদান করেন।

মামলার বিবরন সূত্রে জানাযায়, ২০০৯ সালের ২৭ জুলাই দুপুরে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নস্থ ফয়রা গ্রামের বাড়ির ছাদে পেয়ারা খেতে ৬ বছরের এক শিশু ছাদে গেলে ফয়রা গ্রামের নুরুল ইসলাম (নুরু পুলিশ) সিকদারের ছেলে
রনি সিকদার তাকে ধর্ষণ করে। এ সময় রনির ধর্ষনের শিকার ঐ শিশুটি চিৎকার শুরু করে। শিশুটির চিৎকারে তাঁর মা ছুটে এলে রনি সিকদার দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে তার মা তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে ঘটনায় পরের দিন ২৮ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে নলছিটি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শিশুটির বাবার দায়ের করা ধর্ষন মামলার বিষয় নলছিটি থানা পুলিশ তদন্ত করে একই বছর ২০ অক্টোবর আদালতে একটি অভিযাগপত্র দাখিল করে। ২০১০ সালর ১১ জুলাই আদালতে মামলার অভিযাগ গঠন করা হয়। আদালত ৬ জনর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার ঝালকাঠি আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক শেখ মো. তোফায়েল হাসান আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। উল্লখ্য, ঘটনার সময় আসামী রনি সিকদার ১১ বছরের কিশোর হওয়ায়, শিশু আইন অনুযায়ী সাজা প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত শিকদার ফয়সাল হোসেন রনি (২০) কুশঙ্গলের ফয়রা গ্রামের নুরুল ইসলাম (নুরু পুলিশ) সিকদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯