মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে লাশকাটা ঘর সরানোর প্রস্তাব নিয়ে বিদেশী পর্যবেক্ষকদের কাছে নাগরিক ফোরাম

ঝালকাঠিতে লাশকাটা ঘর সরানোর প্রস্তাব নিয়ে বিদেশী পর্যবেক্ষকদের কাছে নাগরিক ফোরাম

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শনে আশা বিদেশী একটি পর্যবেক্ষন দলের নিকট ঝালকাঠির জনবান্ধব সংগঠন ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে লাশ কাটা ঘর স্থানান্তর বিষয়ে প্রস্তাব রাখা হয়।

সোমবার ৯ মার্চ ঢাকাস্থ সুইডেন দুতাবাসের কনসালটেন্ট জোসেফা ভান ডেন ব্রক এর নেতৃত্বে সকাল ৯ টায় ডা: সিদ্দিকুর রহমান চৌধূরী, মিষ্টার পের ক্রোন্সলিভ, ডা. আনকেই ভান ডেন ব্রক, প্রফেসর ডা. লিয়াকত আলী, ডা. শারামমা টমাস মাথাই সহ একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে আসেন। প্রনিনিধি দলটি সকাল ৯টায় ঝালকাঠি সদর হাসপাতালে আসলে হাসপাতালের মূল ফটকে হাসপাতালের পক্ষ থেকে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার তাদের অভ্যর্থনা জানান। অভ্যর্থনা শেষে হাসপাতালে সিভিল সার্জনের কক্ষে চিকিৎসা ব্যবস্থা বিষয়ে আলোচনা করেন। এ সময় ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে ঘনবসতি পূর্ন এলাকা থেকে লাশ কাটা ঘরটি স্থানান্তর জরুরী উল্লেখ প্রস্তাব রাখা হয়। ঝালকাঠি নাগরিক ফোরামের উপস্থাপিত লাশ কাটা ঘর স্থানান্তর জরুরী বিষয়ে মন্তব্য করে প্রতিনিধি দলের সদস্য ইউনাইটেড ন্যাশন পপুলেশন ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার বলেন, বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃৃপক্ষের সাথে আলোচনা করা হবে। পরে আলোচনা শেষে প্রতিনিধি দলটি হাসপাতাল পরিদর্শন করে। এ সময় হাসপাতালের ডায়াগনষ্টিক ল্যাব, ব্রেষ্টফিডিং কর্ণার, এক্সরে ও ইসিজি রুম পরিদর্শন করেন। সেইসাথে তারা মেডিসিন ষ্টোর, ডায়রিয়া ওয়ার্ড ঘুরে দেখেন।

গত ২ মার্চ ঢাকাস্থ সুইডেন দুতাবাসের ১৬/২০২০ নং কুটনৈতিক স্মারকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের রাষ্ট্রচার উপ-প্রধান (মিশন সার্ভিস) তাদের ঝালকাঠি অগমনের বিষয়টি অবহিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯