রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে রোগীর দালাল চক্রের সক্রিয় ৯ সদস্যকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
শনিবার (৭ মার্চ) দিনব্যাপী নগরীর সদর রোডস্থ বাটারগলি ও রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দালাল চক্রের সদস্যরা হলো- মো. মনির সরদার (৪৮), আব্দুর রশিদ খান (৪৫), মো. আজাহার মোল্লা (৬০), মো. হাবিবুর রহমান খান (৫০), জামাল নিগামান (৪৯), মো. শাহীন মৃধা (৫৩), তপন দাস (৩৫), মো. স্বপন হাং (৩৮) ও মো. নুর ইসলাম (৪৩)।
পুলিশ জানায়, এসআই মো. রেহান উদ্দিনের নেতৃত্বে শনিবার দিনব্যাপী নগরীতে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে রোগীর দালাল চক্রের ওই নয়জনকে আটক করা হয়।
এ ঘটনায় আটক দালালদের বিরুদ্ধে মেট্রোপলিটন আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই রেহান।