মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে দোকানঘর নির্মানের অভিযোগ

আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে দোকানঘর নির্মানের অভিযোগ

আগৈলঝাড়া প্রতিনিধি :: বরিশালের আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে দোকান ঘর নির্মান করছে স্থানীয় এক প্রভাবশালী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া-গৌরনদী আঞ্চলিক মহাসড়কের গৈলা ইউনিয়নের নীমতলা নামক স্থানে শুক্রবার দুপুরে সরকারী খাল দখল করে দোকান ঘর নির্মান করছে স্থানীয় কামাল বেপারী। খাল দখল করে দোকান ঘর নির্মানের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হলে চলতি বোরো মৌসুমের পানি সেচের জন্য বিপাকে পরবে কৃষকেরা।

 

সম্প্রতি দক্ষিণ শিহিপাশা গ্রামের কামাল বেপারীর নিকট থেকে নীমতলা এলাকার মৃত হাশেম আলী খলিফার ছেলে হ্যাচারীর মালিক হাবিব খলিফা দেড় লাখ টাকায় মহাসড়কের পাশে খাল পারের ১২ হাত বাই ১৫ হাত জায়গা ক্রয় করে। ওই জায়গায় শুক্রবার দুপুরে খাল দখল করে দোকান ঘর নির্মান শুরু করে। স্থানীয়দের মাধ্যমে অবৈধভাবে খাল দখল করে দোকান ঘর নির্মানের খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম দোকান নির্মান কাজ বন্ধ করতে লোক পাঠায়। নির্মান কাজ বন্ধ করে দেওয়ার পরেও তারা পুনরায় কাজ করে। খাল দখল করে দোকান নির্মাণের ঘটনায় ¯’ানীয় সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদ কর্মীদেরও ম্যানেজ করার চেষ্টা করা হয়। সাংবাদিকদের প্রশে¬র মুখে পড়ে বিকেলে লোক পাঠিয়ে কাজ বন্ধ করতে বললেও আই ওয়াশের জন্য নির্মিত ঘরের দুটি দরজা খুলে ফেলে নির্বাহী কর্মকর্তা পাঠানো গৈলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। অবৈধ দখলের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম সাংবাদিকদের বলেন, সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মানের খবর পেয়ে তিনি নির্মান কাজ বন্ধ করতে লোক পাঠিয়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯