মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
আমতলী(বরগুনা) প্রতিনিধি :: বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউপির ঘটখালী গ্রামে বোনের ছেলে মাসুদ গাজী (৪৫) কে হত্যার অভিযোগে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে ২৫ নভেম্বর তারিখে মামলা দায়ের করছেন মাসুদ গাজীর খালা মালেকা বেগম।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘটখালী গ্রামের আইয়ুব গাজীর পুত্র মাসুদ গাজী (৪০) এর লাশ গত বছর ২১ নভেম্বর আমতলী থানা পুলিশ উদ্ধার করেন মাসুদ গাজীর বাড়ী থেকে। মাসুদ গজীর খালা মালেকা বেগমের দায়ের কৃত মামলায় উল্লেখ করেন। তার বোনের ছেলে পিতা ও মাতৃহীন থাকা অবস্থায় লালন পালন করে বড় করে তোলেন। ঘটনার তারিখ ২১ নভেম্বর লোক মুখে শুনে মাসুদের বাড়ী এসে দেখেন পুলি মাসুদের লাশ হেফাজতে নিয়েছেন। এবং ব মাসুদের বাড়ী এস জানতে পারেন মাসুদের স্ত্রী রাশিদা বেগম (৪০) এর সাথে রাশিদার ধর্ম ভাই খলিলুর রহমানের সাথে অপত্তিকর অবস্থায় দেখতে পান রাশিদার স্বামী মাসুদ গাজী এ ঘটনাকে কেন্দ্র করে রাশিদা ও তার প্রেমিক খলিল মাসুদকে শাসরোধ করে হত্যা করে। মাসুদ গাজীর মাথের কাছে বিষের বোতল রেখে দেয়। এ ঘটনা জানার পর বোনের ছেলে হত্যার সুষ্ট তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারর জন্য আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্ত্রী রাশিদাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি পুলিশ বরগুনাকে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেম দিয়েছেন। আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টেল মামলা নং সি আর ৭২/২০২০ ইং।