মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মহিপুর প্রেসক্লাব সভাপতির মনিরুল ইসলাম’র ওপর হামলা

মহিপুর প্রেসক্লাব সভাপতির মনিরুল ইসলাম’র ওপর হামলা

কুয়াকাটা প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে প্রেসক্লাব সভাপতি ও জিটিভি’র স্থানীয় প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকরা। সোমবার বেলা ১১টায় কলাপাড়া

প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেষে কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, সাগরকন্যা নিউজ পোর্টালের সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া রিপোর্টর্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টর্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সস্পাদক কাজী সাঈদ, মহিপুর প্রেসক্লাব সম্পাদক নাসির উদ্দিন, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল প্রমুখ।

সভায় বক্তারা আগামী তিনদিনের মধ্যে সাংবাদিক মনিরুল ইসলামের উপর হামলাকারী সস্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় কলাপাড়ায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপ¯ি’ত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে মহিপুর থানার আমবাগানে মহিপুর থানা শ্রমিক লীগের সাবেক সভাপতি সোহাগ আকন ও রেজাউল আকনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে মনিরুল ইসলামের উপর। বালুর ব্যবসার ৫০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর করে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। ¯’ানীয়রা গুরুতর অব¯’ায় প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার অব¯’ার অবনতি ঘটলে ওই রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় ১ মার্চ সোহাগ আকনকে প্রধান আসামী করে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মনিরুলের ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেন।

এদিকে এ ঘটনার তিন দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। বরং ওইসব সন্ত্রাসীর প্রকাশ্যে ঘুরে বেড়া”েছ এমনটাই অভিযোগ করেছেন আহত সাংবাদিকের পরিবার।
এ বিষয়ে মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুল আলম বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯