রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠির রাজাপুরে নদী রক্ষায় উচ্ছেদ অভিযান

ঝালকাঠির রাজাপুরে নদী রক্ষায় উচ্ছেদ অভিযান

ঝালকাঠি থেকে :: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন নদী রক্ষায় উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে উপজেলার জাঙ্গালিয়া নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু।

২ মার্চ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো: সোহাগ হাওলাদারের নেতৃত্বে নদী রক্ষায় নদীর তীর ভরাট করে অবৈধ ভাবে নির্মান করা স্থাপনা উচ্ছেদ অভিযান করেন। নদী রক্ষায় উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রথম দিনেই নদী দধল করে গড়ে ওঠা অবৈধ পাকা আবাসিক ও বানিজ্যিক ভবন সহ মোট ২৯ টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

অভিযানের শুরুতে উপজেলা প্রশাসনের নিযুক্ত শ্রমিকরা স্থাপনা ভাঙ্গার কাজে ব্যবহারিত উপকরন (হাতুরি) দিয়ে অবৈধ স্থাপনা ভাঙ্গতে শুরু করে। উপজেলা প্রশাসনের শুরু হওয়ায় অভিযান দেখে স্থানীয় দখলদাররা তাদের স্থাপনা স্ব-স্ব উদ্যোগে সরিয়ে নিতে শুরু করে। এ বিষয় উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত স্থানীয়রা বলেন, এত সল্প সংখ্যক জনবল ও হাতুরি দিয়ে পাকা ইমারত উচ্ছেদ হয় কি করে। এজন্য প্রয়োজন আধুনিক যন্ত্রপাতি। আর আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে অবৈধ স্থাপনা ভাঙ্গার কাজ করা হলে এ কাজে দ্রুত সফলতা আসতো বলে তারা মনে করছেন। এবং এ বিষয় তারা শংকা প্রকাশ করেও বলেছেন উন্নত প্রযুক্তি ব্যবহার না করা হলে উচ্ছেদ অভিযান মুখ থুবরে পড়তে পারে।

এ বিষয় উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো: সোহাগ হাওলাদার জানান, নদীর দুই পারে প্রথম পর্যায়ে ৪শত মিটারের মধ্যে এই ২৯ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং ধারাবাহিক ভাবে অবৈধ দখলদারদের হাত থেকে নদী উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তবে সেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়া ইতিবাচক হিসাবে দেখছে প্রশাসন। আর এ কারনে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখতে অনেককেই সময় বেধে দেয়া হয়েছে। নদীমাতৃক এ উপজেলা ব্যাপী অসংখ্য অবৈধ দখলদারের হাত থেকে নদী গুলোকে মুক্ত করার জন্য এ উদ্যোগ চলতেই থাকবে। তিনি আরও জানান, আজকে এ উচ্ছেদ অভিযান পরিচালনার ফলে নদীর দু’পারে প্রায় তিন একর নদীর জায়গা অবৈধ দখলমুক্ত হবে। এটি বাস্তবায়ন পর্যায়ে গেলে নদীটি প্রান ফিরে পাবে। এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯