রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
বার্তা পরিবেশক, নলছিটি :: ‘একটি সুন্দর নলছিটির জন্য’ এ শ্লোগানকে সামনে রেখে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের (এনসিএফ) উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) ঝালকাঠির নলছিটি উপজেলার নান্দিকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এ শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পারভেজ হোসেন হান্নান, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম ইলিয়াস ও বিদ্যোৎসাহী সদস্য মো. কামাল হাসান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম পলাশ, মো. সাইদুল ইসলাম, মো. জসিম উদ্দিন হাওলাদার, এস.আর সোহেল, মো. মনির হোসেন, সদস্য মো. আরিফ গাজী, মো. আরিফুল ইসলাম, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও সংগঠনের সদস্য ফেরদৌসি ইভাসহ ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত।
অনুষ্ঠানে নান্দিকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, নলছিটি সিটিজেন ফাউন্ডেশন নেতাকর্মীরা দরিদ্র ও মেধাবী শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। শিশুদের এই হাসি বৃথা যাবে না। তারা অনুপ্রাণিত হবে এবং তারা পড়াশোনায় মনোযোগী হবে।