রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গৌরনদীতে বিশেষ রিপোর্ট-২র প্রকাশনা, উৎসব ও মোড়ক উম্মেচন

গৌরনদীতে বিশেষ রিপোর্ট-২র প্রকাশনা, উৎসব ও মোড়ক উম্মেচন

গৌরনদী প্রতিনিধি :: গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, নির্ভীক কলম সৈনিক, দেশ বরেণ্য সাহসী সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সম্পাদনায় ও চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সদস্য সাজেদা ইসলামের প্রকাশনায় প্রকাশিত বিশেষ রিপোর্ট-২ এর প্রকাশনা উৎসব ও মোড়ক উম্মেচন।

গতকাল শনিবার সকালে গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিশেষ রিপোর্ট-২ বইটিতে রয়েছে দৈনিক প্রথম আলোর গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক জহুরুর ইসলাম জহিরের প্রথম আলোতে প্রকাশিত ২০১৫ সালের মার্চ মাস থেকে ২০১৮ সালের এপ্রিল মাস পর্যন্ত প্রকাশিত ৪শত বিশেষ রিপোর্ট। এর আগে ২০১৫ সালে প্রকাশিত বিশেষ রিপোর্ট নিয়ে প্রকাশিত হয় “বিশেষ রিপোর্ট”।

বইটি সম্পাদনা করেছেন জহুরুল ইসলাম জহির ও প্রকাশক ছিলেন তার সহধর্মীনি সাজেদা ইসলাম।
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি জনকণ্ঠের ষ্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন সিকদার।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী ডায়গনিষ্টিক সেন্টার এসোসিয়েশনের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাত হোসেন রাসু, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি কে,এম, আজাদ রহমান, আগৈলঝাড়া প্রেসক্লাবের সম্পাদক তপন বসু, প্রকাশক সম্পাদকের সহধর্মীনি সাজেদা ইসলাম, বাংলা টিভির বরিশাল ব্যুরো প্রধান নাজমুল হোসেন, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সাবেক সভাপতি খায়রুল ইসলাম, বন্ধুসভা উপদেষ্টা কবি ফাতেমা জান্নাত চাদনী, কবি চায়না দেবনাথ, রিপোটার্স ইউনিটির সম্পাদক সরদার মিজান, দপ্তর সম্পাদক রাজীব হোসেন খান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি শ্রীকৃষ্ণ চক্রবর্তী, সম্পাদক যাদু শিল্পি এম, আর মহসীন। বক্তব্য রাখেন বন্ধুসভার নারী বিষয়ক সম্পাদক সুর্বনা, সাংবাদিক চঞ্চল তালুকদার, এস, এম, মোশারফ হোসেন, বিনয় শিয়ালী, মনতোষ সরকার। আলোচনা শেষ প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা বিশেষ রিপোর্ট-২ বইটির মোড়ক উম্মেচন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯