রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়ার ঐতিহ্যবাহী উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী ৭৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার(২৬ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মেজর(অব.) ডা. নাজমুল হুদার সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ্ সাদীদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা হোসনেয়ারা বানু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, প্রধান শিক্ষক সুরাইয়া পারভীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু আহমেদ রাজু।