বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শুকনো খাবার মজুদের হিড়িক! করোনা আতঙ্কে

শুকনো খাবার মজুদের হিড়িক! করোনা আতঙ্কে

নিজস্ব প্রতিনিধি :: করোনাভাইরাসে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে আতঙ্ক ও আক্রান্ত ব্যক্তির সংখ্যাও।

করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ হাজার ৭৬৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজারেরও বেশি।

এদিকে, ইতালিতে ক্রমাগত বেড়েই চলেছে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা। সাথে যোগ হচ্ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত দেশটিতে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে প্রশাসনিক বিভাগ ভেনেতোর সভাপতি লুকা জিয়া জানান, ইতালিতে প্রতি ঘণ্টায় বাড়ছে ‘করোনা’ ভাইরাস।

ইতালির সাথে কয়েক দেশের আকাশ পথ ও স্থল পথের যোগাযোগ বন্ধ করা হয়েছে। আক্রান্ত এলাকায় এয়ারপোর্টে সতর্ক অবস্থা জারি করা হয়েছে, পাশাপাশি ইতালির কয়েকটা শহরের সাথে গণপরিবহন যোগাযোগ বন্ধ করা হয়েছে।

ইতালির মিলানোর লম্বারদিয়া, ভেনেতো, পাদোভাসহ বেশ কিছু শহরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বাস, ট্রেন স্টেশনসহ রাস্তা-ঘাটে তেমন লোকজন চলাচল করতে দেখা যাচ্ছে না।
করোনাভাইরাস আতঙ্কে ইতোমধ্যে ইতালিতে শুকনো খাবার মজুদ করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তবে নিত্যপণ্য কিনতে কিছু কিছু মার্কেটে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

অনেকেই মার্কেট থেকে কিনে রাখছেন এক থেকে দুই মাসের শুকনো খাবার। গত কয়েকদিন যাবৎ ফার্মেসীতে মাস্ক সংকট দেখা দিয়েছে। মাস্ক শেষ হয়ে যাওয়ায় আরো বেশী আতঙ্কে আছেন যাদের জীবিকার তাগিদে প্রতিদিন ঘর হতে বের হতে হয়।

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, ও অফিস গুলোতে প্রবেশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯