বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময়

বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময়

মামুন আহমেদ, বানারীপাড়া: বানারীপাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস বলেছেন, আমার দায়িত্ব পালনকালীন সময়ে ভূমি অফিসে কেউ হয়রানির শিকার হবে না। এ দপ্তরকে হয়রানি ও দুর্নীতিমুক্ত জনবান্ধব সেবামূলক দপ্তরে পরিণত করা হবে।

তিনি এ সময় নিজেকে সাংবাদিক বান্ধব কর্মকর্তা হিসেবে জানিয়ে উপজেলায় ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদকমুক্ত আলোকিত বানারীপাড়া বিনির্মাণে সাংবাদিকদের সহায়তা কামনা করেন। সহকারী কমিশনার(ভূমি)’র কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রেস ক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন ও কে এম শফিকুল আলম জুয়েল বক্তৃতা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সাইদুল ইসলাম, সহ-সভাপতি ইলিয়াস শেখ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফায়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক প্রমুখ।

উল্লেখ্য, অনুপ দাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ৩৪তম বিসিএস-এ (প্রশাসন) ক্যাডার হিসেবে পটুয়াখালীর এনডিসি ও কলাপাড়ার উপজেলা সহকারী কমিশনার(ভূমি)’র দায়িত্ব পালন শেষে ২৩ ফেব্রুয়ারি বানারীপাড়ায় যোগদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯