মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দৌলতদিয়া-পাটুরিয়া ঘন কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া ঘন কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু

প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ফের শুরু হয়েছে। ঘন কুয়াশায় তিনিকারণে বন্ধ থাকা ফেরি চলাচল বুধবার সকাল সোয়া ১০টার দিকে পুনরায় চালু হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রাইভেটকার, মাইক্রোবাস, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন।

এতে ভোগান্তিতে পড়েছেন নদী পারের অপেক্ষায় থাকা চালক ও যাত্রীরা।

এর আগে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত বন্ধের পর ফেরি চলাচল শুরু হয়। পরবর্তীতে রাত সাড়ে ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফের ফেরি চলাচল বন্ধ করা হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, রাত সাড়ে ১১টা থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত দুই দফায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সোয়া সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

ঘন কুয়াশার কারণেই ফেরি চলাচয় বন্ধ ছিলো। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলেই ফেরি স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯