বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
তজুমদ্দিনে শিক্ষক অপহরণকারী আটক

তজুমদ্দিনে শিক্ষক অপহরণকারী আটক

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা :: ভোলার তজুমদ্দিনে শিক্ষক অপহরণের ঘটনায় সুমন চৌধুরী নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানা পুলিশের সমন্ময়ে তাকে আটক করা হয়। এদিকে অপহরণকারী আটকের পর তজুমদ্দিনের শিক্ষক সমাজের আয়োজিত মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করা হয়।
তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, চাঁপড়ি আলিম মাদ্রাসার ইংরেজী প্রভাষক গোলম সরোয়ার জুয়েলকে অপহরনের ঘটনায় এসআই সানাউল্লাহ ও বোরহানউদ্দিন খাসমহল পুলিশ ফাঁড়ির এসআই জামালউদ্দিন টবগী ইউনিয়নে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন চৌধুরীকে আটক করে। এঘটনায় শিক্ষক গোলম সরোয়ার জুয়েল বাদী হয়ে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হয়। মামলা নং ১১।
চাপড়ী আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ হাবিবুর রহমান হারুন জানান, অভিযুক্তদের একজন গ্রেপ্তার হওয়ায় মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে শম্ভুপুর ইউনিয়ন ও হাসাননগর ইউনিয়নের সীমান্তবর্তী মধ্যমধলী এলাকার মাছের ঘের থেকে নয়ন চৌধুরী ও সুমন চৌধুরীর নেতৃত্বে জোড়পুর্বক মোটরসাইকেলে তুলে জুয়েল মাস্টারকে অপহরণ করা হয়। পরে দুই গ্রাম পুলিশের সহায়তায় বোরহানউদ্দিনের সাতবাড়িয়া মসজিদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯