বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবারও (২৭ ফেব্রুয়ারি) একইভাবে ভোটগ্রহণে লড়াই হবে।
এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ১৮ হাজার ১৫০ জন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র অ্যাডভোকেট মুন্সি ফখরুল ইসলাম।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) সভাপতি পদে অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আহসান তারিক দাঁড়িয়েছেন।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) সভাপতি পদে অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাদা প্যানেলে অপর প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. আবদুল কাদের, সহ-সভাপতি পদে মো. ইমাম হোসেন মঞ্জু, ট্রেজারার পদে মো. আনিসুর রহমান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক পদে সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক পদে মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা আক্তার রীতা, অফিস সম্পাদক পদে আবা খালেদ মাহমুদ দাইয়ান, ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম সুমন, সমাজ কল্যাণ সম্পাদক পদে শায়লা পারভিন পিয়া।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে এ এইচ এম শফিকুল ইসলাম সোহাগ, মো. বাহারুল ইসলাম বাহার, মো. মাসুম মৃধা, মো. সাব্বির হোসেন, সাইফুল ইসলাম, মো. মেহেদী হাসান মেরিন, মো. রমজান আলী সরদার রানা, এ বি এম ফয়সাল সারোয়ার, মো. মাইন উদ্দিন, সুলতানা রাজিয়া রুমা এবং ইমতিয়াজ আহমেদ প্রিন্স।
নীল প্যানেলে অপর প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে আব্দুল আল মামুন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক শাকায়েত উল্লাহ ভূঁইয়া (ছোটন), লাইব্রেরি সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদকে এইচ এম মাসুম, ক্রীড়া সম্পাদকে মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদকে মাহবুবু হাসান রানা।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), মোছা. তাছলিমা আক্তার, কাজী আফরোজা সুলতানা (ইভা), ইয়াছিন মিয়া, মো. আব্দুল বাসেত রাখী, আজহার উদ্দিন রিপন, এম.আর. কে রাসেল, মো. তানভীর হাসান সোহেল, মো. হোসনী মোবারক, বাবুল আক্তার বাবু ও সাদেকুল ইসলাম ভূঁইয়া (জাদু)।
উল্লেখ্য, ২০১৯-২০২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সাদা প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে এবং নীল প্যানেল ৩টি সম্পাদকীয় পদসহ ৯টি পদে জয়লাভ করে। ২০১৮-১৯ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয়ী হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।
অপরদিকে সভাপতি পদসহ ১৩ পদ পান বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা।