মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে ভ্যান চালক পিতার নিখোজ হওয়া ছেলের লাশ উদ্ধার

ঝালকাঠিতে ভ্যান চালক পিতার নিখোজ হওয়া ছেলের লাশ উদ্ধার

ইমাম বিমান।। ঝালকাঠি জেলার নলছিটিতে ভ্যান চালক পিতার নিখোজ হওয়া একমাত্র ছেলে মো. আসিফ হাওলাদার (১৭) এর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

এ বিষয় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন জানান,
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড, পুকুর পাড় এলাকার পরিত্যক্ত ডোবার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেনি।

এ বিষয় নিহত যুবকের পরিবার সূত্রে জানাযায়, নলছিটি পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে আসিফ হাওলাদার তার পিতার সাথে ভ্যান গাড়িতে ফেরি করে ফল বিক্রি করে। প্রতিদিনের মত গত ১৮ ফেব্রুয়ারী সন্ধার পর ওখান থেকে বাসায় উদ্দেশ্যে চলে যায়। তার বাবা রাতে বাসায় গিয়ে আসিফকে বাসায় না পেয়ে তাকে খুজতে বাসা থেকে বেড়িয়ে পরে। আরিফের পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে না পাওয়ায় আরিফের বাবা শাহিন হাওলাদার গত ১৯ ফেব্রুয়ারী নলছিটি থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেন যার নম্বর : ৭৫৭। আসিফকে মৃত অবস্থায় পাওয়ার পর সন্দেহভাজন দু’জনকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯