সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
আনোয়ার হোসেন :: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০ টায় ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা মহানগর ও থানা এবং ওয়ার্ডসহ কলেজ ইউনিট কমিটি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার দশটার দিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল বিভাগ আঞ্চলিক সম্মনয়কারী ও জেলা সাধারন সম্পাদক মানবতাবাদী কাজী আল মামুন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল বিভাগ ডেপুটি গর্ভণর ও মহানগর সভাপতি আবু মাসুম ফয়সাল, বরিশাল আঞ্চলিক সম্মনয়কারী ও মহানগর সাধারন সম্পাদক এবং চ্যানেল ৩৬৫ এর চেয়ারম্যান জাহাঙ্গীর হাওলাদার মিন্টু, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মফিজুল রহমান মিলন, সদর উপজেলা শাখা কমিটির সভাপতি মো. শামীম হোসেন, নিবাহী সভাপতি সুমন হোসেন, সাংগঠনিক মিজানুর রহমান, কাউনিয়া থানা শাখার সাধারন সম্পাদক ও সাংবাদিক মো. আনোয়ার হোসেন, কলেজ কমিটির সভাপতি আবির হোসেনসহ অনেক মানবতাবাদী মানবাধিকার কর্মীরা।