মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ঝালকাঠিতে নিখোজ হওয়া একমাত্র ছেলের সন্ধান পেতে ভ্যান চালক পিতার আকুতি

ঝালকাঠিতে নিখোজ হওয়া একমাত্র ছেলের সন্ধান পেতে ভ্যান চালক পিতার আকুতি

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা থেকে নিখোজ হওয়া ১৭ বছর বয়সী একমাত্র ছেলের সন্ধান পেতে সকলের কাছে আকুতি জানিয়েছে ভ্যান চালক পিতা শাহিন হাওলাদার। সেই সাথে গত ১৮ ফেব্রুয়ারী রাতে আরিফ হাওলাদার নামে ১৭ বছর বয়সী হারিয়ে যাওয়া একমাত্র ছেলেকে খুজে পেতে সহযোগীতা কামনা করেছেন। ভ্যানের উপর বিভিন্ন ফল রেখে বিক্রি করেন শাহিন। একমাত্র ছেলে নিখোজের পর  দিশেহারা ভ্যান চালক পিতা নলছিটি থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেন। ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে আরিফ হোসেন হাওলাদার নামের এক যুবক গত ১৮ ফেব্রুয়ারী সন্ধার পর থেকে নিখোজ হয়। আরিফের পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে না পাওয়ায় আরিফের বাবা শাহিন হাওলাদার গত ১৯ ফেব্রুয়ারী নলছিটি থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেন যার নম্বর : ৭৫৭।
এ বিষয় নিখোজ আরিফের পিতা শাহিন হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি প্রতিদিন ভ্যানে করে বিভিন্ন ফল বিক্রি করি। গত মঙ্গলবার সন্ধার পর আমি পল বিক্রি করতে ছিলাম। রাত আনুমানিক পৌনে ৮টার সময় আমার দোকানে গিয়ে আমার সাথে কথা বলে।  তকন আমি আমার ছেলেকে বাসায় যেতে বলি।  সে আমার ওখান থেকে বাসায় উদ্দেশ্যে চলে যায়। আমি রাতে বাসায় গিয়ে জানতে পারি আমার ছেলে আরিফ বাসায় যায়নি, আমি দেরি না করে তাকে খুজতে বাসা থেকে বেড়িয়ে পরি। অনেক খোজা খুজি করে তার সন্ধান না পাওয়ায় আমি নলছিটি থানায় একটি সাধারন ডায়রী দায়ের করি। এ বিষয় আমি সকলের কাছে আকুল আবেদন জানাই এই যে, আমার একমাত্র ছেলের আরিফকে খুজে পেতে সকলের সহযোগীতা কামনা করছি। যোগাযোগ করার জন্য নিম্ন মোবাইল নম্বর দেয়া হলো : ০১৭২৬-৩৯০৮১৮।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯