রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
’১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার সকাল ১১টায় বরিশাল সদর উপজেলার ৮নং চাঁদপুরা ইউনিয়ন পরিষদের সাথে সনাক, বরিশাল এর ‘মতবিনিময়’ অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন পরিষদের সিটিজেন চার্টার ও তথ্য বোর্ড হালনাগাদকরণ; বার্ষিক বাজেট, প্রকল্পের তথ্য, ভিজিডি ও বিজিএফ এর নিয়মাবলী ও তালিকা, স্ট্যান্ডিং কমিটির পরিচিতি ইউডিসি’র সেবাসমূহের তথ্য জনসম্মুখে উন্মুক্তকরণ; অভিযোগ নিরসন কমিটি গঠন, অভিযোগ গ্রহণ ও নিরসন কৌশল; রাস্তা, কালবার্ট, টিউবওয়ের ও খাল খনন; পরিষদের বিভিন্ন সভায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি; নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ইত্যাদির বিরুদ্ধে ব্যব¯’া গ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চেয়ারম্যান মো. আমানুল্লাহ আমান এর সভাপতিত্বে পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সনাক এর ¯’ানীয় সরকার বিষয়ক উপ-কমিটির সদস্য জেম্স মলয় সাহা চৌধুরী, ইউপি সদস্য মো. জাহাঙ্ড়ীর হোসেন খান, উপজেলা সমাজসেবা অফিস এর প্রতিনিধি লুনা আক্তার প্রমূখ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই মো. মনিরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন টিআইবি’র অ্যাসিস্টান্ট ম্যানেজার-এফএন্ডএ জুয়েল রানা ও সনাক এর ইয়েস সদস্যবৃন্দ।