সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
কাঠালিয়া প্রতিনিধি :: “মুজিববর্ষের অঙ্গীকার – পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ার চেঁচরী রামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের উদ্যোগে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার প্রতিরোধ ও যৌতুক বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় স্থানীয় কৈখালী বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়ার সহকারি পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মো. শাখাওয়াত হোসেন, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন তপু প্রমূখ।