মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের অতিরিক্ত বরাদ্ধ প্রাপ্ত বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা মহিলা ও অস্বচছল প্রতিবন্ধী ভাতাভোগী উন্মুক্ত বাছাই আজ থেকে শুর“ হবে। প্রথমে আজ সোমবার ১৭/০২.২০২০ইং তারিখ সকাল সাড়ে ৯টায় ৪ নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে, মঙ্গলবার ১৮/০২/২০২০ সকাল সাড়ে ৯টায় ১ নং চেচরীরামপুর ইউনিয়ন পরিষদে, রবিবার ২৩/০২/২০২০ সকাল সাড়ে ৯টায় ২ নং পাটিখালঘাটা ইউনয়ন পরিষদে, সোমবার ২৪/০২/২০২০ সকাল সাড়ে ৯টায় ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদে, মঙ্গলবার ২৫/০২/২০২০ সকাল সাড়ে ৯টায় ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদে এবং সর্ব শেষ বুধবার ২৬/০২/২০২০ সকাল সাড়ে ৯টায় ৩ নং আমুয়া ইউনয়ন পরিষদে। উল্লেখ্য যে সকল ব্যাক্তিরা বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা মহিলা ও অস্ব”ছল প্রতিবন্ধীরা স্ব-স্ব ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা পাওয়ার জন্য পুর“ষের জন্ম তারিখ ৩০/০৬/১৯৫৪ইং এবং মহিলাদের জন্ম ৩০/০৬/১৯৫৭ইং এর পূর্বে হতে হবে। প্রতিবন্ধীদের জন্ম তারিখ ৩০/০৬/২০১৩ ইং এর পূর্বে হতে হবে। বয়স্ক ভাতা পাওয়ার জন্য জাতীয় পরিচয় পত্র (আইডি কার্ড মুলকপি) ফটোকপি ১টি, মোবাইল নম্বর, এক খানা ৫ফুট সাইজের ১কপি রঙ্গিন ছবি, বিধবা হিসেবে সাবামীর মৃত্যুর সনদ প্রতিবন্ধীদের জন্য মূল প্রতিবন্ধী পরিচয় পত্র ও জাতীয় পরিচয় পত্র/ অনলাইন জন্ম নিবন্ধন এবং মোবাইল নম্বরসহ প্রতিবন্ধী পরিচয় পত্রের ফটো কপি ও এক খানা ৫ফুট সাইজের রঙ্গিন ছবি আনতে হবে। বাছাইর সময় প্রতিটি ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মোসাঃ ফাতেমা খানম, উপজেলা সমাজ সেবা অফিসার পার্থ সারথী দেউরী ও চেয়ারম্যান মেম্বাররাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।