রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দলিল লেখক রিয়াজ হত্যা! ১০ মাসেও ২ আসামীকে গ্রেফতার করতে না পারায় ন্যায় বিচার নিয়ে সংশয়?

দলিল লেখক রিয়াজ হত্যা! ১০ মাসেও ২ আসামীকে গ্রেফতার করতে না পারায় ন্যায় বিচার নিয়ে সংশয়?

নিজস্ব প্রতিনিধি :: বরিশাল সদর উপজেলার বুখাইনগর রাজার চর গ্রামের বাসিন্দা ও দলিল লেখক মোঃ রেজাউল করিম রিয়াজকে হত্যার ঘটনায় ১০ মাসেও ২ আসামীকে গ্রেফতার করতে না পারায় ন্যায় বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিহতের পরিবার।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সংশয় প্রকাশ করে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই মনিরুল ইসলাম রিপন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত রিয়াজের মামা আব্দুল হাই মন্টু, খালাতো ভাই শাখাওয়াত সিকদার।
লিখিত সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম রিপন বলেন, ২০১৯ সালের ১৮ এপ্রিল দিবাগত রাতে আমার ছোট তাই রেজাউল করিম রিয়াজ কে (দলিল লেখক) পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পরদিন আমি বরিশাল কোতয়ালি মডেল থানায় আসামীদের নাম অজ্ঞাত রেখে একটি হত্যা মামলা দায়ের করি।

তিনি বলেন, এ হত্যাকান্ডের অভিযোগে মৃত রেজাউল এর স্ত্রী আমেনা আক্তার লিজা কে পুলিশ আটক করলে ১৬৪ ধারা জবানবন্দিতে তিনি বলেন, তার স্বামীর সহকারী মােঃ মাসুম হােসেন দা দিয়ে কপিয়ে এ হত্যার ঘটনা ঘটায় এবং মাসুমের সাথে থাকা অন্য এক ব্যক্তি বালিশ দিয়ে মুখ চেপে ধরে। আর ঘটনার পর থেকেই মৃত রেজাউলের দুই জন সহকারী মাসুম ও হাবিব পলাতক রয়েছে। এখন পর্যন্ত ওই দুই জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়নি।

তিনি বলেন, আমাদের বিশ্বাস মাসুম ও হাবিবকে গ্রেফতার করা হলেই আমার ভাইয়ের হত্যাকান্ডের মূল রহস্য বেড়িয়ে আসবে। একই সাথে মাসুমের সাথে আমেনা আক্তার লিজার (মৃত রেজাউলের স্ত্রী) পরকিয়ার সম্পর্কের বিষয়টিও পরিষ্কার হয়ে উঠবে।

তিনি বলেন, এলাকার জনমুখে ছড়িয়ে রয়েছে পরকিয়া প্রেমের কারণেই এই পরিবল্পিত হত্যার ঘটনা ঘটেছে এবং এ হত্যাকান্ডের সাথে আমেনা আওার লিজা জড়িত রয়েছে।
এ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের দ্রুত গ্রেফতারের জন্য তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। তবে এ ঘটনায় পলাতক জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আল মামুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯